ফটোশপ গ্রাডিয়েন্ট টুল টিউটোরিয়াল (Photoshop Gradient Tool)
গ্রাডিয়্যান্ট টুলটি ফটোশপে খুবই গুরত্বপূর্ন ও উপকারী টুল বিশেষ করে ওয়েব ডিজাইনারদের জন্য।এ টুলটি পেইন্ট বাকেট টুলের সাথেই থাকে।টুলটি বের করতে G এবং তারপর Shift+G প্রেস করুন তাহলে পালাক্রমে গ্রাডিয়্যান্ট টুল ও পেইন্ট বাকেট টুল আসতে থাকবে।
গ্রাডিয়্যান্ট টুল সিলেক্ট করে ড্রাগ করে Fill করা।
গ্রাডিয়্যান্ট টুল অপশন বার
এ অপশন বারটি(খন্ড) গ্রাডিয়্যান্টকে পরিবর্তন করার মত অনেক বৈশিষ্ট্য বহন করে।গ্রাডিয়্যান্ট টুলটি সিলেক্ট করলেই উপরে Preset(=পূর্বেই ঠিক করে রাখা যন্ত্রটি কিভাবে কাজ করবে) সহ আইকন গুলো দেখাবে।এখানে ইচ্ছামত বৈশিষ্ট্য ঠিক করতে পারেন।
গ্রাডিয়্যান্ট টুল এডিটর
উপরেই বলেছি যে গ্রাডিয়্যান্ট পরিবর্তনযোগ্য।গ্রাডিয়্যান্ট এডিটরে ইচ্ছামত বৈশিষ্ট্য ঠিক করে দেয়া যায়।গ্রাডিয়্যান্ট টুল অপশন বারে অবস্থিত গ্রাডিয়্যান্ট টুল আইকনটির ডানে ড্রপডাউন লিস্টে ক্লিক করুন।প্রথম দুটি ফিল্ড আপনাকে গ্রাডিয়্যান্ট এর নাম এবং ধরন পরিবর্তনের সুযোগ দেয়।২ ধরনের গ্রাডিয়্যান্ট আছে Solid ও Noise.
পরবর্তী ফিল্ডটি দুটি রং এর মিলনস্থল মসৃন করতে পারে।এটি ব্যবহার করে দেখুন কি ঘটে।
উপরের এবং নিচের স্লাইডের মধ্যে পার্থক্য হচ্ছে উপরের গুলি Opacity(=অনচ্ছতা)সেট করে আর নিচের গুলি গ্রাডিয়্যান্ট এর কোন পয়েন্টে রং সেট করতে ব্যবহৃত হয়।
গ্রাডিয়্যান্ট এর ধরন/Type
গ্রাডিয়্যান্ট এর অপশন বারে অবস্থিত বিভিন্ন আইকনগুলিতে ক্লিক করে গ্রাডিয়্যান্ট এর ধরন পাল্টানো যেতে পারে।এখানে ৫ টি ধরন আছে।
- Linear
- Radial
- Angle
- Reflected
- Diamond
- রেডিয়াল গ্রাডিয়েন্ট (Radial Gradient)
- এনজেল গ্রাডিয়েন্ট (Angle Gradient)
- ডায়মন্ড গ্রাডিয়েন্ট (Diamond Gradient)
Reverse check box এ ক্লিক করা থাকলে এখন যেমন দেখাচ্ছে তার বিপরীত রকম দেখাত।Opacity ও Blending Option ব্যবহার করে সুন্দর সুন্দর ইফেক্ট তৈরী করতে পারেন।








